চবিতে শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ১২:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

মিনহাজ তুহিন,চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বেলা দেড়টা পর্যন্ত।

এর আগে গত বৃহস্পতিবার ও রবিবার (২০ ও ২৩ এপ্রিল) সমিতির কার্যালয়ে আগাম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রথম দিনে ৫২টি ও দ্বিতীয় দিনে ৮৮টি সহ মোট ১৪০টি ভোট পড়ে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা য়ায়, এবারের নির্বাচনে হলুদ দল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিহির কুমার রায় ও সাদা দল থেকে সভাপতি পদে নির্বাচন করছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নান। এছাড়া সাধারণ সম্পাদক পদে হলুদ দল থেকে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মুয়াজ্জম হোসেন ও সাদা দল থেকে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের অধ্যাপক ড. শফিকুল ইসলাম প্রার্থী হয়েছেন ।

এছাড়া অন্যান্য পদে হলুদ দলের অপর প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হক, যুগ্ম-সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস,সদস্য পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্লাহ ভূইঁয়া, চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শায়লা শারমিন, ফলিত পদার্থ বিদ্যা ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, রাজনীতি বিজ্ঞান বিভাগের মো.বখতেয়ার উদ্দিন ও আইআর ইনস্টিটিউটের মো. ইফতেখার আরিফ নির্বাচনে অংশ গ্রহণ করছেন।

অপরদিকে অন্যান্য পদে সাদা দলের অপর প্রার্থীর হলেন, সহ-সভাপতি পদে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শের মাহমুদ, সদস্য পদে উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, আরবী বিভাগের অধ্যাপক ড. আ.স.ম আবদুল মান্নান চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল হোসেন, ইসলামি স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু নছর মো. আবদুল মাবুদ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ সহযোগী অধ্যাপক মোঃ ইকবাল সারয়োর,, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম নির্বাচনে অংশ গ্রহন করছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G