ছেঁড়া দ্বীপে কোস্টগার্ড অভিযান : ১০ হাজার ইয়াবা আটক

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২২ সময়ঃ ৪:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ণ

সুজা তালুকদার চট্টগ্রাম থেকে

বিসিজি স্টেশন সেন্টমার্টিন, সাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় আজ বিপুল পরিমাণ ইয়াবা আটকের ঘটনা ঘটেছে। কক্সবাজার জেলার সেন্টমার্টিন্স ছেঁড়া দ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে ছেঁড়া দ্বীপ এলাকায় বিপুল পরিমাণ মাদক পাচার হবে এমন তথ্য পায় কোস্টগার্ড।

আজ ১০ নভেম্বর বিসিজি স্টেশন সেন্টমার্টিন, সাগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সফল হয়েছে।

অভিযান চলাকালীন আনুমানিক রাত ১টার পর সেন্টমার্টিন্স ছেঁড়া দ্বীপ হতে ৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সন্দেহজনক একটি বোট মায়নমার হতে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা টর্চ এবং বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি না থেমে দ্রুত পালাতে থাকে।

কোস্টগার্ড থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক, কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করলে বোট থেকে ১ টি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত মায়ানমার জলসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সূত্র : কোস্টগার্ড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G