জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী চার রাজনৈতিক নেতা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ১০:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গে থাকবেন দেশের তিন দলের চারজন রাজনৈতিক নেতা।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বুধবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, বিশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সফরে চারজন রাজনীতিবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ছাড়বেন এবং ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন। তিনি দেশে ফিরবেন ২ অক্টোবর।

তৌহিদ হোসেন আরও জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তার বক্তৃতায় গত এক বছরে দেশের সংস্কার কার্যক্রম এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G