জ্বালানি বিক্রিতে আসছে অ্যাপ

প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬ সময়ঃ ১০:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৬ অপরাহ্ণ

জ্বালানি তেল কেনাবেচায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে নতুন একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জ্বালানি কিনতে হবে এবং এতে ক্রয়ের পুরো তথ্য সংরক্ষিত থাকবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, অ্যাপ চালু হলে একজন গ্রাহক কতবার এবং কত পরিমাণ জ্বালানি কিনছেন, তা সহজেই পর্যবেক্ষণ করা যাবে।

বৈশ্বিক চাপে জ্বালানি খাত

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনো তা সমন্বয় করা হয়নি। তবে ভবিষ্যতে মূল্য সমন্বয়ের বিষয়টি পুরোপুরি পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তার ভাষ্য অনুযায়ী, বৈশ্বিক সংকটের প্রভাব থাকলেও দেশে তেমন বড় ধরনের সরবরাহ ঘাটতি নেই। তবে অবৈধ মজুত ও পাচারের কারণে বাজারে কিছুটা চাপ তৈরি হচ্ছে।

নিয়ন্ত্রণে আনতে ডিজিটাল ব্যবস্থা

সরকার মনে করছে, অ্যাপভিত্তিক ব্যবস্থায় গেলে জ্বালানি বণ্টনে শৃঙ্খলা আসবে এবং অপব্যবহার কমবে। এতে করে কে কখন কতটুকু তেল কিনছেন, তার একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G