টেকনাফে কোস্ট গার্ডের হাতে ৪৪৭টি বিয়ার জব্দ

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ২৭ ডিসেম্বর  আনুমানিক রাত দেড়টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন জালিয়াপাড়ার প্যারাবনের পাশে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করে টেকনাফে কোস্ট-র সদস্যরা।

এসময় কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল কতৃর্ক প্যারাবনে তল্লাশি চালিয়ে ৪ টি প্লাস্টিকের বস্তা হতে সর্বমোট ৪৪৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সূত্র : টেকনাফে কোস্ট

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G