ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের রোগে ৭৮ জনের মৃত্যু, রোগী বাড়ছে হাসপালে

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০২৩ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২১ অপরাহ্ণ

স্বাস্থ্য ডেস্ক

ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত রোগী রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বেড়ে চলেছে। এ তথ্য আজ স্বাস্থ্য অধিদপ্তর জানানো হয়েছে। ঠান্ডাজনিত নানা রোগ ছাড়াও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে জানিয়েছে অধিদপ্তর।

এখন পর্যন্ত ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে পুরো দেশে ৭৮ জনের মৃত্যু হয়েছে ।

এছাড়াও বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রের  তথ্য মতে, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি রাত পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত সারা দেশে ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ হাজার ১৯৮ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত তিন লাখ ৪১ হাজার ৪৫৫ জন। ঠান্ডায় বিভিন্ন রোগে মৃত্যু রোগীর অধিকাংশই শিশু।

এদিকে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত তিন মাসে শুধু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাটিতে ভর্তি হয়েছে এক হাজার ৮৪ জন। এর মধ্যে অক্টোবর মাসে ৩০৮ জন, নভেম্বরে ৩১৩ জন, ডিসেম্বরে ৪৩৭ জন নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে।

সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G