ডেঙ্গু আক্রান্ত সালমান খান

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০২২ সময়ঃ ৪:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৭ পূর্বাহ্ণ

ডেঙ্গু-তে আক্রান্ত সলমন খান! অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। দিওয়ালির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। কিছু দিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে মুম্বাই হিরোকে।

শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক কর্ণ জোহরকে। তবে কি ভাইজানের অসুস্থতার জন্যই এমন ঘটেছে? তা নয়। শনিবার আবার সঞ্চালকের আসনে তাঁকেই দেখবেন দর্শক। সূত্র বলছে, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।

সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু তিনি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, সে খবর ভুল নয়। সে কারণে তাঁর শুটিংও বন্ধ রাখতে হয়েছে। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, পরিস্থিতি খুব বাড়াবাড়ি রকমের খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে পরের ছবির শুটিং শুরু করার কথা সালমানের। ডেঙ্গুতে আক্রান্ত নায়ক অতটা দ্রুত সেরে উঠে নির্দিষ্ট দিনে সে ছবির কাজ শুরু কতে পারবেন কি না, তা শনিবার পর্যন্ত স্পষ্ট নয়। তবে নায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভাইজান। খুব শীঘ্রই শুরু করবেন নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’”-এর শুটিং।

তবে নায়কের অসুস্থতার কারণে বন্ধ নেই সেই ছবির কাজ। অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির বাকি অংশের কাজ এগিয়ে রাখছেন পরিচালক।

এই মুহূর্তে সালমানকে দর্শক দেখছেন বিগ বস-এর ঘরে যাবতীয় সমস্যা এবং বিতর্ক সামলাতে। এমনিতেই ওই শোয়ে সাজিদ খানকে নিয়ে বিতর্কে ফুটছে বলি-পাড়া। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি শোয়ের সঞ্চালক-নায়ক। বিগ বস-এর পর নিজের প্রযোজীত আগামী ছবিতে মন দিতে চান সালমান খান।

সূত্র: আনন্দ বাজার (কলকাতা)

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G