দাবি না মানলে ১৮ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহকদের

প্রকাশঃ জুলাই ১০, ২০২৬ সময়ঃ ৮:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আগামী ১৮ জুলাই ঢাকায় জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক।

তিনি বলেন, এর আগে সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হলেও এখন পর্যন্ত সেগুলোর বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তিনি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর ১৪ জুলাই দেশের বিভিন্ন জেলা ও শহরে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন গ্রাহকরা।

অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, এসব কর্মসূচির পরও যদি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং দাবিগুলোর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসে, তাহলে ১৮ জুলাই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সারাদেশের গ্রাহকদের অংশগ্রহণে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আন্দোলনের মূল উদ্দেশ্য কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি নয়; বরং ইসলামী ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি আ.ফ.ম. ইউসুফ, অ্যাডভোকেট আবদুল বারী এবং ঢাকার বিভিন্ন এলাকার গ্রাহক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G