দীপিকার পুরো পরিবার করোনা আক্রান্ত

প্রকাশঃ মে ৫, ২০২১ সময়ঃ ৪:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ পূর্বাহ্ণ

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং  সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারেও।

মঙ্গলবার সকালে জানা যায়, দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন করোনা আক্রান্ত। তাকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবার হাসপাতালে ভর্তির খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খবর আসে মেয়েও করোনা আক্রান্ত। আপাতত তিনি বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন পরিবারের সঙ্গে।

এদিকে মঙ্গলবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী, দীপিকার পুরো পরিবার কোভিড আক্রান্ত। ১০ দিন আগে জানা যায় দীপিকার মা উজ্জ্বলা এবং ছোট বোন অনিশার উপসর্গ দেখা দেয়।

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার বলেন, করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। হোম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। দীপিকার বাবার জ্বর না কমায় শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে প্রকাশ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। দিন তিনেকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে পারেন।

গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিংহ। মহারাষ্ট্রে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পরই তাদের দুজনকে মুম্বাই বিমানবন্দরে দেখতে পাওয়া যায়।

কয়েক দিনের জন্য দীপিকার পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে করোনার কবলে পড়ল গোটা পরিবার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G