দীর্ঘদিন বিরতির পর ধারাবাহিক ‘বনগ্রাম’ নিয়ে আবার ফিরেছেন বিকে আকাশ

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০২২ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

বিনোদন প্রতিনিধি

দীর্ঘদিন নাটক নির্মাণ থেকে বিরতিতে ছিলেন জনপ্রিয় অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা বিকে আকাশ। ‘বনগ্রাম’ ধারাবাহিক নাটক দিয়ে আবার শুরু করলেন দীর্ঘ ধারাবাহিক নাটকের কাজ। মাঝখানে বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ করলেও নাটক নির্মাণ থেকে একটু দূরে ছিলেন।
তবে ‘বনগ্রাম’ দিয়ে শুরু হলেও আগামী কয়েক মাসের মধ্যে শুরু হচ্ছে আরো তিনটে ধারাবাহিক নাটক। তার মধ্যে থাকছে একটি ডেইলি সোপ। দীর্ঘ বিরতি প্রসঙ্গে নির্মাতা আকাশ বলে, করোনা এবং নাটকে বিজ্ঞাপনের বাজেট কম হওয়ার কারণে নাটক নির্মাণ থেকে দূরে ছিলাম। এরই মাঝে বেশ কয়েকটি বিজ্ঞাপন নির্মাণ করেছি।
এখন আর থামার জন্য নয়। ঘাসফুলের ব্যানারে বেশ কয়েকটি ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। ইতিমধ্যে বনগ্রাম নাটকটির প্রচার শুরু হয়েছে এবং বেশ রেসপন্স পাচ্ছি। এখন থেকে নিয়মিত বিজ্ঞাপন নির্মাণের পাশাপাশি নাটক নির্মাণ করব।
নাটক নির্মাতা থেকে দূরে ছিলেন এটা মেনে নিলাম কিন্তু অভিনয় থেকে দূরে ছিলেন কেন এমন প্রসঙ্গে আকাশ বলেন- অভিনয় আমার রক্তে মিশে আছে। ব্যবসায়িক এবং পারিবারিক কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। নির্মাণের পাশাপাশি অভিনয়টা এখন থেকে নিয়মিত করব। শুধু নিজে নাটকে নয় আমি অন্যান্য পরিচালকদের নাটককে অভিনয় করছি।
“বনগ্রাম” নাটকের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন- বনগ্রাম নাটক টি পুরাটাই কাল্পনিক। নাটকটিতে অভিনয় করেছেন- আরফান আহমেদ, সাব্বির আহমেদ, আকাশ, শিশির আহমেদ, হুমায়রা হিমু, সঞ্চিতা দত্ত, সঞ্জীব আহমেদ, সামিনা আক্তার, দিবা, শেখ রিফাত, ডা: আমিন, এস আই শহীদ, মৌমিতা, রূপান্তর সহ আরো অনেকে। আগামী পর্বগুলোতে দেশের প্রতিষ্ঠিত অনেক শিল্পী নাটকটিতে ক্রমান্বয়ে অভিনয় করবেন। আল-আমিন স্বপনের রচনায় নাটকটি মূল গল্প ও পরিচালনা করেছেন বিকে আকাশ। ঘাসফুল টেলিফিল্ম এর প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত নাটকটি একুশে টেলিভিশনে প্রতি শনি, রবি, সোমবার ৯.৩০ মিনিটে প্রচারিত হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেজবুক পেজ ঘাসফুল ড্রামায় নাটকটির প্রতি পর্ব পাওয়া যাচ্ছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G