দ্বিগুণ হয়েছিলো রাহুলের ফুসফুস, মিলল শেষ শুটিংয়ের ফুটেজ

প্রথম প্রকাশঃ এপ্রিল ১, ২০২৬ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রাথমিক রিপোর্ট: ফুসফুস ফুলে দ্বিগুণ, ঘণ্টাখানেক পানির তলে ডুবে ছিলেন

টলিপাড়া আজ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুর শোকে মুহ্যমান। সোমবার অভিনেতার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, যার প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

রিপোর্ট অনুযায়ী, অভিনেতা দীর্ঘক্ষণ পানির তলে ডুবে ছিলেন। তার ফুসফুসে অস্বাভাবিকভাবে বালি ও নোনাজল পাওয়া গেছে, পাশাপাশি খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীর ভিতরেও বালি ঢোকে। ফুসফুস এতটাই ফুলে গেছে যে তা দ্বিগুণ হিসেবে দেখা গেছে।

উদ্ধার করা হয়েছে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ, যা তদন্তে সহায়ক হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবারের শুটিং চলাকালীন ক্যামেরায় রাহুলের মৃত্যুর আগের মুহূর্তগুলো ধরা থাকতে পারে।

রাহুল বড় পর্দায় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার প্রেম ও বিবাহে এক পুত্রসন্তান রয়েছে। শেষদিকে তিনি ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ ছবিতে অভিনয় করেন।

শুধু অভিনেতা হিসেবে নয়, রাজনীতি ও সামাজিক ইস্যুতেও নিজের মতামত প্রকাশ করতেন রাহুল। ভক্তরা এখন তাকে স্মৃতির পাতায় খুঁজে বেড়াচ্ছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G