নবম পে-স্কেলে সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ

প্রকাশঃ আগস্ট ১৩, ২০২৬ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

নবম জাতীয় পে-স্কেল প্রণয়ন নিয়ে সচিব কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ বৈঠক হয়। সভায় তিনটি পৃথক বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নিজেদের মতামত ও সুপারিশ চূড়ান্ত করেন কমিটির সদস্যরা।

বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে সব গ্রেডের জন্য সমান হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়নি। তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

সচিব কমিটি নবম পে-স্কেল দুই ধাপে কার্যকর করার বিষয়েও সুপারিশ করেছে। প্রথম পর্যায়ে মূল বেতন বাড়ানোর পর দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, নতুন বেতন কাঠামোয় বিভিন্ন গ্রেড অনুযায়ী আলাদা হারে বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

তিনি জানান, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করেই সচিব কমিটি তাদের সুপারিশ তৈরি করেছে।

এখন সচিব কমিটির প্রস্তাবের ওপর মন্ত্রিপরিষদ পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। সেখানেই নবম জাতীয় পে-স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সচিব কমিটির ওই সদস্য আরও প্রশ্ন তোলেন, তিনটি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার পর নতুন করে আরও দুটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা কতটা রয়েছে, তা তার কাছে স্পষ্ট নয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G