প্রতিমন্ত্রীর ভাতিজা রিমান্ডে

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nahianব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি সাদ আল নাহিয়ান ও মাসুদ রানার আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার দুপুরে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে দুই আসামিকে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলামের আদালতে দুই আসামিকে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার জানান, ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যা চেষ্টার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত নাহিন। হত্যা চেষ্টায় গ্রেফতারের পর তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

প্রসঙ্গত, ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় আসামী শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান রাজধানীর উত্তরা থেকে এবং মাসুদ রানাকে মিরপুরের কালশী থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G