প্রভা আবারো আলোচনায়

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০২২ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিনিধি

টিভি বা ছোট পর্দা যাউ বলা হউক না কেন, এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একটি ব্যক্তিগত অসামাজিক ভিডিও ভাইরাল হবার কারণে অভিনয় থেকে অনেক বছর দূরে থাকতে বাধ্য হন। পরে অবশ্য আবার অনিয়ন দুনিয়াতে ফিরেছেন। কিন্তু সেই আগের পরিস্থিতি বা অভিনয় দুনিয়াতে আর দর্শক ‍কুলে সেই আগের সম্মানটা ছিল না।

সেই প্রভা আবারো আলোচনায় এসেছেন। এরবার সোশ্যাল মিডিয়াতে নিজেকে ফোকাস করার চেষ্টা করছেন। ফেসবুকে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রতিনিয়তই নিজের নানা কথা লিখে পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে এই অভিনেত্রীর একটি পোস্ট নজরে পড়ে ভক্তদের। মঙ্গলবার (১৫ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘কারো চোখের ভাষা এত সহজ কেন? ভেতর লুকোনো যায় না।

কারও চোখে এত রহস্য কেন? তাকে বোঝা যায় না। আমাকে তুমি বুঝে ফেললে কত সহজে আর আমি তোমাকে ভিন্ন ভাষার বই ভেবে খোলার সাহস টুকু পাইনি।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভার জীবনেও নানান ধকল গেছে। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মাঝপথে তাকে থামতে হয়েছিল। এরপর নিজের মানসিকতা ধীরে ধীরে পাল্টে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন। এখন তিনি নিয়মিত অভিনয় করে চলেছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G