ফারদিন হত্যায় এখন-ই কিছু বলা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখনো সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ মেলেনি। তাই এখন-ই কিছু বলা যাচ্ছে না’ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা তথ্য-প্রমাণভিত্তিক কথা বলি। এখনো সেরকম কিছু বলার মতো তথ্য আসেনি। তারপরও হারুন (ডিএমপির অতিরিক্ত কমিশনার-ডিবি) হয়তো কিছু বলেছেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে।

গত শনিবার (১২ নভেম্বর) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ফারদিন নূর পরশ ঢাকার কোনো এক জায়গায় খুন হতে পারেন। তিনি বলেন, ফারদিনের মোবাইলের ডাটা অ্যানালাইসিস ও বিভিন্ন জায়গায় সে যার সঙ্গে কথা বলেছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তে এখনো হত্যার বিষয়ে কোনো ক্লু পাইনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G