ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে এক শিক্ষককে প্রশাসনের চিঠি

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৭ সময়ঃ ১১:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

তানভীর সাবিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে মন্তব্য করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুজ্জামানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই চিঠি দেয়াকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করছে শিক্ষক সমিতি।

চিঠি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দুর্নীতি, দায়সারাভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহাবের অভিযোগ তুলে গত ৩১ জুলাই ঐ শিক্ষক নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন। এ অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণাদিসহ লিখিত বক্তব্য রেজিস্ট্রারের নিকট আগামী ৭ কার্যদিবসের মধ্যে উপস্থাপনের জন্য বলা হয়।

এ বিষয়ে মো: আসাদুজ্জামান বলেন, ‘স্বয়ং উপাচার্যই বলেছেন ভাস্কর্যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমি এর প্রেক্ষিতেই ফেইসবুকে লিখেছি। আর প্রথমে যদি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার না করা হতো তাহলে আগের ভাস্কর্য সরিয়ে নতুন ভাস্কর্য কেন বসানো হলো। উপাচার্যে দমনমূলক নীতির জন্য এ চিঠি আমাকে দেওয়া হয়েছে।’

রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘উপাচার্য নির্দেশক্রমে চিঠি দেওয়া হয়েছে। ঐ শিক্ষকের কাছে কোন তথ্য প্রমাণ থাকলে তিনি তা উপস্থাপন করবেন।’

এদিকে শিক্ষকদের চিঠি দেওয়ার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপাচার্য খামখেয়ালিপনায় মেতে উঠেছেন। শুধু ঐ শিক্ষকের নয় শিক্ষক সমিতির কথাই ছিল যে, ভাস্কর্যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যার ফলে ক্রটিপূর্ণ ভাস্কর্য সরিয়ে নতুনভাবে বসানো হয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংকুচিত জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ভাস্কর্য নির্মাণ করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগের প্রতিবাদ এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় ভাস্কর্য সরিয়ে নেয় প্রশাসন।

প্রতিক্ষণ/এডি/অন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G