বছরের শুরুতেও আলোচনায় শাকিব খান

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৯ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ণ

মহিব আল হাসান

বছরের প্রথম মাসের মাত্র পাঁচদিন অতিবাহিত হয়েছে। এরমধ্যে নতুন করে সবকিছু সাজানো-গোছানো হচ্ছে। পিছিয়ে নেই চলচ্চিত্রের মানুষেরাও। তবে এবারও বরাররের মতোই সিনেমা ও সর্বোচ্চ মুক্তির তালিকায় থাকা নায়ক ছিলেন শাকিব খান। বলা চলে শাকিবের প্রতিদ্বন্দ্বি শাকিবেই।
তিনি তার পূর্বের সব রের্কড বেঙে এ বছর বেশকিছু গল্প নির্ভর ছবি নিয়ে ঢালিউডে প্রেক্ষাগৃহে আসবেন। এবছর মুক্তির তালিকায় থাকা সবচেয়ে বেশি সংখ্যক ছবি শাকিব খানের। এরমধ্যে রয়েছে তিনটি ছবি।
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তির অপেক্ষায় আছে সাকিব সনেট পরিচালিত ‘নোলক’। ছবিতে শাকিব-ববি জুটি বেঁধে অভিনয় করেছেন। মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে মীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ও শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’,।
আর এ বছররের চলতি মাসের ১০ তারিখ থেকে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ শিরোনামের ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বুবলী। গত বছর ঢাকাই সুপারস্টারের মোট আটটি ছবি মুক্তি পায়। যার মধ্যে কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’ আলোচনায় ছিল। এছাড়াও শাকিব অভিনীত ‘আমি নেতা হব’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপারহিরো’, ‘পাঙ্কু জামাই’, ‘ক্যাপ্টেন খান’, ‘চালবাজ’, ও নাকাব’ মুক্তি পায়। এ ছবিগুলো দর্শতদের টানতে পারেনি।
এ বছর আলোচনায় থাকা ছবি তিনিটির মধ্যে ‘শাহেনশাহ’ সিনেমাটিতে শাকিবের সাথে অভিনয় করেছেন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। নির্মাতা শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ সিনেমায় শাকিব খানের নায়িকা বুবলী এবং ‘নোলক’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ববি। অন্যদিকে সবমিলিয়ে কিং খান একাই আধিপত্য বিস্তার করছে। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই দর্শকরা হলে এসে ভিড় জমান। শাকিব খান একাই দশবছর ধরে ইন্ডাস্ট্রির হাল ধরেছেন। তার ছবি মুক্তি মানে আলোচনার তৈরি হয়।
 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G