বরগুনায় ধর্ষনের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৯ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

বরগুনার বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম হোসেন নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, কাজিরাবাদ গ্রামের এক গৃহবধূ গতকাল রাতে রাতে সেলিম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, স্বামী বাসায় না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী গতকাল সন্ধ্যায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের সামনে দিয়েই অভিযুক্ত আইনজীবী চলে যায়। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বেতাগী থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে অভিযুক্ত আইনজীবীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান মিয়া।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G