বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bd bankকয়েক বছর ধরেই বেসরকারি বিনিয়োগ স্থবির অবস্থায় আছে। চলতি অর্থবছরের জন্য ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে ও বেসরকারি খাতকে উৎসাহিত করতে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন মুদ্রানীতি ঘোষণা করেন।

নতুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, নতুন মুদ্রানীতি বিনিয়োগ বান্ধব। বিনিয়োগকে উৎসাহিত করবে নতুন এ মুদ্রানীতি।

ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য বেসরকারি খাতের ঋণ যোগানের লক্ষ্যমাত্রা ১ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে আরও বলা হয়েছে, রিজার্ভ মুদ্রার যোগানের প্রবৃদ্ধি ১৪ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দেশে-বিদেশে বিনিয়োগ কার্যক্রম জোরদার হওয়ার ফলে ব্যাংকিং খাতের নিট বৈদেশিক সম্পদের প্রবৃদ্ধি আগের অর্থবছরের চেয়ে মন্থর হয়ে ৫ দশমিক ২ শতাংশে দাঁড়াবে।

এসময় বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G