বিএনপির ঘোষণা- ১০ ডিসেম্বর সরকারকে বিদায় করার কর্মসূচি

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০২২ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি

‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভোট চোর, রিজার্ভ চোর, ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচারকারী, মানুষ হত্যাকারী ও গণবিরোধী। আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ থেকে এ সরকারকে বিদায় করার এক দফার কর্মসূচি ঘোষণা করা হবে’-। সুষ্ঠু, নিরেপক্ষ ও গ্রহণযোগ্য ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশবাসীকে সম্পৃক্ত হওয়ার জন্য কুমিল্লার সমাবেশে আহ্বান জানান বিএনপি নেতারা।

সরকারের বুকে কাঁপুনি ধরেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের কোনো প্রার্থীরই জামানত থাকবে না বলেও জানান বিএনপি নেতারা।

কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বিএনপির বিশাল গণসমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা আজ শনিবার এসব কথা বলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G