বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০২৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৬ অপরাহ্ণ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন — বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই।

আজ, মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসার পর তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন।

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা —তারেক রহমান (তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে), ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলাম, এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকবৃন্দও উপস্থিত ছিলেন।

পক্ষটি জানিয়েছে, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

 

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G