‘বীরকন্যা প্রীতিলতা’-র মুক্তি ১৮ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২২ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিনিধি

ইতিহাসের পাতায় আজও অমর প্রীতিলতার জীবন-কাহিনী। সেই প্রীতিলতা-কে এবার রুপালি পর্দায় উপস্থাপন করা হচ্ছে। গত সেপ্টেম্বরে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। টিজারে বিভিন্ন লুকে দেখা গেছে তাকে, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। আগ্রহী করে তুলেছে দর্শককে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ থেকে সিনেমা নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’।

ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবে অংশ নিয়েছিলেন প্রীতিলতা। ব্রিটিশবিরোধী ও স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার। দেশের জন্য জীবন বিলিয়ে দিয়ে ইতিহাসে অমর প্রীতিলতা। যুগের পর যুগ ধরে উপমহাদেশে তিনি নারীদের কাছে এক অমিত প্রেরণার নাম। তার বীরত্ব ভরা জীবন ঠাঁই পেয়েছে সাহিত্য আলোচনায়।

সিনেমার পরিচালক সূত্র থেকে জানা গেছে, অপেক্ষার পালা ফুরোতে চললো। ১৮ নভেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সরকারি অনুদানের এই ছবিটি। এমনটাই জানালেন পরিচালক প্রদীপ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G