বুবলীর ফেসবুক পোষ্ট, নতুন আলোচনার জন্ম দিয়েছে (ভিডিও)

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২২ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ অপরাহ্ণ

নায়ক শাকিব আর নায়িকা বুবলী এ দুই জনকে নিয়ে গত কয়েক দিন ধরেই তো আলোচনা আর সমালোচান, বিভিন্ন টক শো-ও হয়েছে বহু। কিন্তু বুবলীর একটি ফেসবুক পোষ্ট আজ নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুবলী কোন নাম উল্লেখ না করে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন।

কিন্তু প্রশ্ন হলো, বুবলীর এই তীর কাকে উদ্দেশ্য করে? মিডিয়া জগতে গত কয়েক দিনের ঘটনা বলী থেকে ধারণা করা হচ্ছে, সাংবাদিক, অভিনেত্রী ও নাট্যকার ফাল্গুনী হামিদকে লক্ষ্য করেই এমন স্ট্যাটাস দিয়েছেন নায়িকা বুবলী।

কারণ গতকাল বুধবার (১৯ অক্টোবর) এক রেডিও অনুষ্ঠানে গিয়ে শাকিব-বুবলী ইস্যুতে কথা বলেছেন তিনি। সেখানে বুবলীকে উদ্দেশ্য করে ফাল্গুনী হামিদ বলেন, ‘তুমি মাত্র এসেছো। এসেই শাকিবের প্রেমে পড়তে হবে। শাকিব কত বড় তোমার চেয়ে বয়সে। নাম-যশের কারণে তার প্রেমে পড়ে একেবারে তার সন্তান গর্ভে ধারণ করতে হবে। শাকিব একজন সুপারস্টার, তার গায়ে মেয়েরা পড়তেই পারে, কিন্তু আমি গ্রহণ করব কেন?’

Captureবুবলীর ফেসবুক পোস্ট

এরপরই আজ বুবলী ফেসবুকে পোষ্ট দিলেন। বলেছেন, ‘আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দ্বায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি কিন্তু যখন কোনও পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারও ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মত কোনও বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না, আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন, সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।’

আক্ষেপ করে বুবলী আরো লিখেছেন, ‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি, তারা তাদের সন্তানদের এক চোখে দেখেন না। দু:খজনক! এভাবেই আমরা বড়দের কাছ থেকে শিখি!’

উল্লেখ্য, কিছুদিন আগেই বুবলী জানিয়েছেন, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। এরপর ২০২০ সালের ২১ মার্চ তিনি সন্তানের মা হয়েছেন। শাকিব-বুবলীর এই ছেলের নাম শেহজাদ খান বীর।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G