ভোজ্য তেলের দাম কমেছে ৫ টাকা

প্রকাশঃ ডিসেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

অর্থনীতি প্রতিবেদক

ভোজ্য তেল বা খাবার তেলে সংকট নিয়ে দেশ জুড়ে আলোচনা বহু দিনের। এবার ভোজ্য তেল বা খাবার তেলের দাম কমেছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানো হয়েছে। আগামী রোববার (১৮ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৯২ টাকা। সে হিসেবে লিটারে দাম কমেছে ৫ টাকা। এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে দাম কমেছে ২১ টাকা।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G