মঙ্গল-বুধবার ব্যাংক লেনদেন বন্ধ থাকবে

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৯ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংকে সবধরনের লেনদেন বন্ধ থাকবে। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব এক করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ঐদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়।

এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G