মার্কিন বিজ্ঞানীদের কৃত্রিম গর্ভ তৈরি

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ৪:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ
ফাইল ছবি

প্রিম্যাচিউর শিশুদের বাঁচিয়ে রাখতে কৃত্রিম গর্ভ তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। তারা বলছেন, ভবিষ্যতে প্রিম্যাচিউর বা অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখতে এটা ব্যবহার করা যাবে।

এই ‘অতিরিক্ত-জরায়ু সহায়তা’ যন্ত্রটি ভেড়ার উপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে।

গবেষকরা বলছেন, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা।

গবেষণা দলের অন্যতম সদস্য এবং চিলড্রেনস হসপিটাল অব ফিলাডেলফিয়ার (সিএইচওপি) সার্জন অ্যালান ফ্লেইক জানান, ভেড়া আর মানুষের গর্ভকাল কাছাকাছি। তাই ভেড়ার ওপর পরীক্ষাটি তারা চালিয়েছেন। তিনি আরও বলেন, ‘২৩ থেকে ২৮ সপ্তাহের সময়টাতে শিশু জন্ম নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়। আর তা যদি আমরা সে সময়ে সহায়তা দিতে পারি, তাহলে অকালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ।’

এই যন্ত্রটি মূলত একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড।

এটার ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো।

বিজ্ঞানীর ধারণা করছেন, আর তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানবদেহে পরীক্ষা করে দেখবার জন্য প্রস্তুত করা যাবে এটিকে।
সূত্র: বিবিসি বাংলা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G