মির্জাপুরে লিফটের গর্তে দুই শিশুর লাশ

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২২ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফটের জন্য খোঁড়া গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ঐ উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই এলাকার লাল চাঁদের ছেলে ৩ বছরের আব্দুল্লাহ ও ফজলুল করিমের ৩ বছরের মেয়ে খাদিজা।

পুলিশের ধারণা, খেলতে গিয়ে তারা গর্তে পড়ে মারা গেছে। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, বেলা সাড়ে ৪টার দিকে প্রতিবেশী দুই শিশু খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাদের খোঁজাখুঁজি করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে ঐ এলাকার খোরশেদ আলমের নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে দুই শিশুর লাশ ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, লাশ দুটিতে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে খেলতে গিয়েই তারা অসাবধানতায় ঐ গর্তে পড়ে যায়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G