চারিদিকে রোদের ফল্গুধারা। গাছে গাছে, পাতায় পাতায়, পথে পথে ছড়িয়ে রয়েছে মায়াদুপুর। এমন দুপুর যেনো একটা বুদ্বুদ। তার উদরের ভেতর ঘোরতর মায়া হয়ে বয়ে চলে সংসার। গাছের পাতায় গলে পড়ে সূর্যালোক। রক্তাভ জবাফুলের পাপড়ীকে এফোঁড় ওফোঁড় করে দিয়ে জাদুর মতন ঝুলে থাকে স্বর্নাভ রোদের চাদর। বসন্তবৈরি পাখির পাখায় আততায়ীর ছুড়ির মতন ঝলকে উঠে মুহূর্তেই মিলিয়ে
..বিস্তারিত