মেয়ের বাবা-মা হলেন আলিয়া-রণবীর

প্রকাশঃ নভেম্বর ৬, ২০২২ সময়ঃ ৬:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট ও নায়ক রণবীর কাপুর মেয়ে সন্তানের বাবা-মা হয়েছেন। মুম্বাইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এরআগে রোববার সকাল সাড়ে ৭টায় এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।

চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এই জুটি। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন রণলিয়া। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর এবং ভট্ট পরিবারের বাকি সদস্য‌রা। যেহেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যার জন্ম দিলেন আলিয়া।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G