রবিবার থেকে ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রকাশঃ এপ্রিল ৪, ২০২৬ সময়ঃ ১০:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৬ অপরাহ্ণ

রোববার থেকে শুরু হচ্ছে শিশুদের জন্য জরুরি হাম টিকাদান কর্মসূচি

দেশজুড়ে হাম প্রতিরোধে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হবে।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য স্বল্প সময়ের মধ্যে দেশের সব শিশুকে হাম থেকে সুরক্ষার আওতায় নিয়ে আসা।

উদ্বোধনের দিন বিভিন্ন স্থানে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত পাবনায় এবং স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী গাজীপুরে কর্মসূচির সূচনা করবেন। অন্যান্য এলাকায় স্থানীয় সিভিল সার্জনরা সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কার্যক্রম শুরু করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু জ্বরে ভুগছে বা অসুস্থ রয়েছে, তাদের আপাতত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর তাদের টিকা নেওয়া উচিত।

এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়তা করে।

প্রাথমিক পর্যায়ে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে বরগুনা সদর, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, হাইমচর, কক্সবাজারের মহেশখালী, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদরসহ বিভিন্ন এলাকা।

সরকারি তথ্যানুযায়ী, এ কর্মসূচির আওতায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G