রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীর রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, “গির্জার গেট লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। একটি বিস্ফোরিত হয়েছে, অপরটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

জানা গেছে, শনিবার সকালে গির্জা প্রাঙ্গণে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথম ককটেলটি গির্জার সামনে বিস্ফোরিত হয়, পরে আরেকটি ককটেল ভেতরে নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি।

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন, “ঘটনায় কেউ আহত হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা জোরদার করা হয়েছে চার্চ ও আশপাশের এলাকায়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G