সিলেটে মির্জা ফখরুলের বক্তব্যের সময় ছাত্রলীগের শোডাউন, থমথমে পরিবেশ

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২২ সময়ঃ ৭:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

সিলেট প্রতিবেদক

সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তক্য শেষ হবার সাথে সাথে ছাত্রলীগের এক মোটরসাইকেল শোডাউন অতিক্রম করে চৌহাট্টা এলাকা। ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতারা চৌহাট্টা এলাকা অতিক্রম করে।

শনিবার ছাত্রলীগ নেতা রাহেল সিরাজের নেতৃত্বে এ শোডাউনটি বন্দরবাজার থেকে চৌহাট্টা হয়ে খাসদবীর গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G