সুবর্ণচরে নির্যাতিতার পাশে দাঁড়ালেন হিরো আলম

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০১৯ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ অপরাহ্ণ

নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে আজ শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সেখানে তিনি গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন তিনি। পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান হিরো আলম। সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্তনা দেন।

এ বিষয়ে হিরো আলম মুঠোফোনে প্রতিক্ষণকে বলেন, ‘গরীবরাই গরীবের দুঃখ বুঝে। আর এ কারণে আমি এতদূর এসেছি দেখতে। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আইন তাদের ফাঁসি দেয়, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছিল। ওইদিন নির্যাতিতা ধানের শীষে ভোট প্রদান শেষে বাসায় ফেরার পথে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তাকে হুমকী দেয়। এরপর রাতে রুহুল আমিনসহ আরও দশজনের মতো সংবদ্ধ হয়ে গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।

পরদিন সকালে সেই নারীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা ওই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান। পরে সেই নারীর স্বামী চর জব্বার থানায় একটি মামলা করেন।

প্রতি /এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G