স্টুডেন্ট ভিসা সংক্রান্ত নতুন ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রকাশঃ এপ্রিল ৪, ২০২৬ সময়ঃ ১০:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২০ অপরাহ্ণ

অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী ও ভিজিটর ভিসা প্রক্রিয়ায় গতি বাড়িয়েছে। তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে আগের মতোই সময় বেশি লাগছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ মার্চ প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

নতুন তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ভিসার আবেদন গড়ে প্রায় ৩৩ দিনের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে। অন্যদিকে ভিজিটর ভিসার অধিকাংশ আবেদন এক দিনেরও কম সময়ে সম্পন্ন হচ্ছে। তবে আবেদন প্রক্রিয়ার সময়সীমা নির্ভর করছে জমা দেওয়া তথ্যের পূর্ণতা, অতিরিক্ত তথ্য সরবরাহের গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও নিরাপত্তা যাচাইয়ের ওপর।

অস্থায়ী দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রেও কিছুটা সময় লাগছে। এ ধরনের ভিসা পেতে গড়ে প্রায় ৮৭ দিন সময় প্রয়োজন হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন জমা দিলে প্রক্রিয়ায় বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে।

স্বরাষ্ট্র দপ্তর আবেদনকারীদের কোর্স শুরুর অনেক আগেই শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদনকারীদের ক্ষেত্রে বিভিন্ন নীতিমালার ভিত্তিতে যাচাই-বাছাই করা হয়, তাই প্রয়োজনীয় সব কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি।

অন্যদিকে স্থায়ী ভিসা পেতে এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। দক্ষ কর্মী স্থায়ী ভিসার ক্ষেত্রে গড়ে প্রায় ৯ মাস সময় লাগছে, আর পার্টনার ভিসার ক্ষেত্রে এই সময় বেড়ে প্রায় ১৭ মাস পর্যন্ত পৌঁছাচ্ছে।

সরকারি অগ্রাধিকার অনুযায়ী এসব আবেদন প্রক্রিয়াকরণ করা হচ্ছে। বিশেষ করে আঞ্চলিক এলাকায় নিয়োগদাতার মাধ্যমে আবেদনকারী এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে কর্মরতদের আবেদনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রক্রিয়াকরণের সময় নিয়মিত হালনাগাদ করা হয় এবং আবেদনকারীর অবস্থানসহ বিভিন্ন বিষয়ের ওপর সময়সীমা ভিন্ন হতে পারে। পূর্ণাঙ্গ তথ্য ও সঠিক কাগজপত্র জমা দিলে ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়ে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G