হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬ সময়ঃ ১২:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩১ পূর্বাহ্ণ

ওসমান হাদির হত্যার বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তারা সেখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন।

তাদের দাবি—জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করতে হবে, যাতে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হয়ে শাস্তি পায়।

এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রীসহ সংগঠনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা বলেন, “আমরা শুধু ন্যায়বিচার চাই। ইনকিলাব মঞ্চ সব সময় সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতা করেছে। কিন্তু আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে বারবার অবহেলা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যদি সরকার এভাবে অসহযোগিতা করতে থাকে, তাহলে ইনকিলাব মঞ্চ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বড় পরিসরে আন্দোলনে যাবে। তখন যমুনার সামনের পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।”

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G