হারিয়ে যাওয়া সাপ বিমানের ভেতর

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৭ সময়ঃ ১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৭ অপরাহ্ণ

আমেরিকার আলাস্কাগামী ফ্লাইটে একটি সাপ পাওয়া গেছে। বিমান কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে সাপটি নিয়ে বিমানে উঠেছিলেন এক যাত্রী। তবে পরবর্তীতে সাপটিকে আর খুঁজে না পাওয়ায় বিমান কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হন ঐ যাত্রী। খবর বিবিসি।

যাত্রীরা বিমানে সাপের কথা প্রথম জানতে পারেন যখন বিমানের পাইলট ঘোষণা করেন, বিমানের ভেতর একটি ছাড়া সাপ আছে, কিন্তু আমরা জানি না সাপটা এখন ঠিক কোথায় আছে।

হালকা হলুদ রঙের পাঁচ ফুট লম্বা সাপটি বিষাক্ত নয় এবং সেটি প্রথম দেখতে পায় ছোট একটি ছেলে। বসার আসনের উপর ওঠার চেষ্টা করতে গিয়ে সে সাপটি দেখতে পায়।

ছেলেটি যখন সাপটি দেখতে পায়, তখন সাপটি ঘুমাচ্ছিল এবং বিমানের পেছন দিকে একটি ব্যাগের ভেতর আংশিক মুড়িসুড়ি দিয়ে সাপটি ছিল।

ছেলেটির মা অ্যানা ম্যাককনোঘি বলেন, বিমানের ভেতর অবশ্য এই ঘোষণার পর তেমন ভীতিকর পরিবেশ তৈরি হয়নি। পাইলট বেরিয়ে এসে বিমানের একজন কর্মচারীর সঙ্গে সংক্ষেপে আলাপ করেন কীভাবে সাপটাকে ধরতে হবে। এরপর বিমানের কর্মী সাপটির পেটের কাছটা ধরে তাকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলেন।

বিমানকর্মীরা সাপটির কথা প্রথম জানতে পারেন যখন নাম না জানা একজন যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান তার পোষা একটি সাপ হারিয়ে গেছে।

এরপর সাপটিকে বাকি বিমানযাত্রায় তুলে দেয়া হয় আসনের উপরে মাল রাখার বাক্সে এবং বিমানটি নির্ধারিত সময়ে অ্যাঙ্কোরেজ বিমানবন্দরে অবতরণ করে।

সাপটির মালিক ঐ যাত্রী জানান, তিনি আলাস্কার আরেকটি শহরে বিমান থেকে নামার পর খেয়াল করেন সাপটি তার সঙ্গে নেই। তিনি ধারণা করেন সাপটি সম্ভবত বিমানেই রয়ে গেছে, যেটি তখন ফিরতি ফ্লাইটে অ্যাঙ্কোরেজের পথে ছিল।

বিমানের একজন মুখপাত্র বলেছেন ঐ ব্যক্তি সাপটি নিখোঁজ এই খবরটি সময়মত দেবার জন্য তারা কৃতজ্ঞ, তবে তিনি একথাও বলেছেন যে বিমান কর্তৃপক্ষকে আগে থেকে না জানিয়ে বিমানের ভেতর সাপে নিয়ে গিয়ে ঐ যাত্রী এয়ারলাইনের নিয়মনীতি ভঙ্গ করেছেন। সাপটি কোন জাতের বা নিয়ম ভঙ্গের জন্য তার মালিককে কোনো সাজা পেতে হবে কিনা তা ওই কর্মকর্তা জানাননি।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G