১০৫ তম ব্যাচে সিপাহী নিয়োগ দিচ্ছে বিজিবি, জানুন আবেদন প্রক্রিয়া
সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হবে ২ এপ্রিল ২০২৬, এবং আবেদন ফি মাত্র ৫৬ টাকা।
যোগ্যতা ও পদসংক্রান্ত তথ্য:
- পদ: সিপাহী (জিডি)
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৩.০০, এইচএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ২.৫০
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা, রেশন, পোশাক, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য সুবিধা সহ
- বয়স সীমা: ১৮–২৩ বছর (২০/০৭/২০০৩–১৯/০৭/২০০৮ জন্ম তারিখ)
শারীরিক যোগ্যতা:
- পুরুষ প্রার্থী: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৪৯.৮৯৫ কেজি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি), বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি, স্ফীত ৩৪ ইঞ্চি
- নারী প্রার্থী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ ফুট), ওজন ৪৭.১৭৩ কেজি (ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি), বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি
- দৃষ্টিশক্তি: ৬/৬ উভয় ক্ষেত্রেই
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত
আবেদনের ধাপসমূহ:
১. যোগ্যতা যাচাই
২. অনলাইন রেজিস্ট্রেশন
৩. আবেদন ফি জমা
৪. শিক্ষাগত যোগ্যতা যাচাই
৫. ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড
৬. অ্যাডমিট কার্ড ডাউনলোড
আগ্রহী প্রার্থীরা বিজিবির ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd থেকে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা, তারিখ ও স্থান পরবর্তী সময়ে SMS-এর মাধ্যমে জানানো হবে।
প্রতি / এডি / শাআ














