সিডনিতে বাংলাদেশি মডেল খুন !

প্রকাশঃ অক্টোবর ২০, ২০২০ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার সিডনিতে পারিবারিক কলহের শিকার হয়ে তরুণী হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই সরব স্থানীয় পুলিশ বাহিনী।

সাবাহ হাফিজ (২৩) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী মডেলের মরদেহ ১৪ অক্টোবর সকালে সিডনির ওয়েন্টওর্থভিলের লেন স্ট্রিটের একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

সাবাহকে হত্যার দায়ে ইউরোপীয় বংশোদ্ভূত তাঁর স্বামী অ্যাডাম কিউরেটনকে (২৪) আটক করেছে পুলিশ।

গত বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাতের এ ঘটনার পর প্রাথমিক তদন্তে তরুণীর পরিচয় মিললেও তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কি না, এ নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না।

পরে জানা যায়, বাংলাদেশি বংশোদ্ভূত সোহান হাফিজের মেয়ে সাবাহ হাফিজ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G