বাজেট ঘোষণা কাল

প্রকাশঃ জুন ৩, ২০১৫ সময়ঃ ১২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

buget..2২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বিকেল ৩টায় বাজেট উপস্থাপন করবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের এটি দ্বিতীয় এবং দেশের ৪৫তম বাজেট।

মন্ত্রণালয় সূত্র জানায়, ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৫ সালের অর্থবিল উপস্থাপন করা হবে। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হবে ৩০ জুন। এর আগে ২৯ জুন প্রস্তাবিত বাজেটের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সমাপনি বক্তব্য দেবেন।

সংশোধিত বাজেটের ওপর আলোচনা হবে ৭ জুন এবং ৮ জুন এটা পাস হবে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে ৯ জুন এবং শেষ হবে ২৮ জুন। ছুটির দিন ছাড়া মোট ১৪ কার্যদিবসে এ সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এবারের জাতীয় বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G