ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা: জামায়াত আমিরের আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০২৬ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

ভোটকেন্দ্রের ভেতর ও আশপাশে মোবাইল ফোন, ক্যামেরা ও যেকোনো ধরনের রেকর্ডিং ডিভাইস নিষিদ্ধ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই সিদ্ধান্তকে “অগণতান্ত্রিক ও সন্দেহজনক” বলে আখ্যা দিয়েছেন এবং দ্রুত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শনিবার এক সমাবেশে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেমন ইন্টারনেট বন্ধ করে সত্য আড়াল করার চেষ্টা করা হয়েছিল, তেমনি এখন ভোটের দিন ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করে একই পথে হাঁটছে নির্বাচন কমিশন। তাঁর মতে, এটি ভোট কারচুপি ও অনিয়ম ঢেকে রাখার নতুন কৌশল হতে পারে।

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ সন্ধ্যার মধ্যে এই প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে এবং নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মতো পদক্ষেপ বন্ধ না হলে আন্দোলন শুরু হবে। এর সব দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, “জুলাইয়ের যোদ্ধারা এখনও জেগে আছে। জনগণের ভোট কেউ ছিনতাই করতে চাইলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি আবার দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে জনগণ আগের মতোই প্রতিরোধ গড়ে তুলবে।

এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G