টাইগারদের অনুপস্থিতিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ সময়ঃ ১:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশকে ছাড়াই আজ থেকে শুরু হচ্ছে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রথম আসরের রানার্স-আপ পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে।

এবারের বিশ্বকাপে মোট ২০টি দেশ অংশ নিচ্ছে, যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে আছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। অন্যদিকে ‘ডি’ গ্রুপে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। প্রথমবারের মতো পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইতালি।

নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। সুপার এইটের প্রতিটি গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৫ মার্চ এবং ফাইনাল হবে ৮ মার্চ।

২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট পর্ব। ভারত ও শ্রীলংকার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ—এর মধ্যে পাঁচটি ভারতে এবং তিনটি শ্রীলংকায়। যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে দুই দেশ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ এবার অংশ নিচ্ছে না।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত হওয়া নয়টি আসরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারত সর্বোচ্চ দুইবার করে শিরোপা জিতেছে। এ ছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G