দেশের চলমান রাজনৈতিক সংকটের কারণে বাতিল করা হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউজিল্যান্ড সফর। মার্চের ১১ তারিখে প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর করার কথা ছিল। প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ করেই তা রোববার (২২ ফেব্রুয়ারি) বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র জানায়, কোন কারণ উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ওই সফরের সকল কার্যক্রম বাতিল করা হয়েছে।
..বিস্তারিত