অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা, বেগম তাহুরা আলী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)-তে চিকিৎসাধীন।
রবিবার রাতে ফেসবুক পোস্টে মায়ের শারীরিক অবস্থার কথা জানান শাওন। তিনি লেখেন, “আমার মা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। গত ১৫ ঘণ্টায় দু’বার হৃদরোগে আক্রান্ত হন। একপর্যায়ে তাঁকে আমরা প্রায় হারিয়েই ফেলেছিলাম। তবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিয়ে আবার হার্ট সচল করা হয়েছে।”
বর্তমানে বেগম তাহুরা আলী লাইফ সাপোর্টে আছেন এবং ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রিত রাখা হচ্ছে রক্তচাপ।
মায়ের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শাওন। তিনি বলেন, “আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, দয়া করে আমার আম্মুর জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
—————————–
ছোটবেলার সেই পরিচিত মুখ এখন তারকাখ্যাতির শীর্ষে
তানিয়া বৃষ্টির মৃত্যু নিয়ে গুঞ্জন, অবশেষে যা জানা গেল
ছিনতাইয়ের ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী, কান ছিঁড়ে দুই ভাগ হয়ে হাসপাতালে ভর্তি
রহস্য আর রোমাঞ্চে ভরা শিশুদের সিনেমা ‘গুপ্তধনের খোঁজে’
শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে আবারও আলোচনায় অপু বিশ্বাস
বিশ্বমিডিয়ায় ঝড় তুলেছিল যেসব তারকার বিচ্ছেদ
বিরল রোগে কণ্ঠ থমকে গেছে অলকা ইয়াগনিকের
দ্বিগুণ হয়েছিলো রাহুলের ফুসফুস, মিলল শেষ শুটিংয়ের ফুটেজ
যুক্তরাষ্ট্রে দিনমজুরের কাজ করছে জায়েদ খান
বিনোদন জগতের দশ চিরস্মরণীয় নায়ক