আদমজী জুটমিল বন্ধের জন্য খালেদা দায়ী

প্রকাশঃ জুলাই ১০, ২০১৫ সময়ঃ ৩:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledবিএনপি চেয়াপারসন  বেগম খালেদা জিয়া আদমজী জুটমিল বন্ধের জন্য দায়ী, বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

আদমজী জুটমিল বন্ধের ১৪ বছর ও মিল পুনরায় চালুর দাবিতে শুক্রবার বেলা ১টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আদমজী জুটমিল সংগ্রাম পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন আদমজী জুটমিল বন্ধ করে দিয়ে ২৫ হাজার শ্রমিককে রাস্তায় নামিয়েছিলেন। বর্তমানে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।
খালেদা জিয়াসহ এ ঘটনার সঙ্গে জড়িতদের বিশেষ আদালতের মাধ্যমে বিচার করার দাবি জানান শাজাহান খান।

মন্ত্রী জানান, আমাদের স্বাধীনতা সংগ্রামে আদমজী জুট মিলের শ্রমিকদের অবদান রয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সে সময় মিলের শ্রমিকরা তার হাতকে শক্তিশালী করেছিলেন। আর খালেদা জিয়া আদমজী জুটমিল বন্ধ করে দিয়ে সেই শ্রমিকদের রাস্তায় নামিয়েছেন।

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শ্রমিক বান্ধব। আপনারা  প্রধানমন্ত্রীর কাছে আপনাদের দাবি তোলে ধরুন। তিনি নিশ্চই বিবেচনা করবেন।

আদমজী জুটমিল চালু সংগ্রাম পরিষদের সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G