খালেদা সাজার ব্যবস্থা হচ্ছে

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Hasanul Haq Inu20141127041837তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে নির্বাচন নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলো নিষ্পত্তি করে তার সাজার ব্যবস্থা করার প্রতি অগ্রাধিকার দেয়া হচ্ছে।

কুষ্টিয়া সার্কিট হাউসে শনিবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেছেন প্রকাশ্যে। প্রকাশ্যেই সবার সঙ্গে কথা বলেছেন। যা করেছেন তা যুক্ত বিবৃতিতে হয়েছে। এখানে লুকোচুরির কোনো বিষয় নেই।’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া গোপনে নরেন্দ্র মোদির কাছে তোষামোদি করেছেন, অভিযোগ করেছেন। এটা জাতির জন্য লজ্জাজনক।’

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে ধূম্রজাল তৈরি না করার জন্য বেগম জিয়া ও বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই সম্পর্ককে গতিশীল করার চেষ্টা করছি এবং ইতিবাচক ফল পাচ্ছি।

এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G