সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন। এই দীর্ঘ অনুপস্থিতির কারণে জাতীয় দলের পরিকল্পনা থেকেও ধীরে ধীরে ছিটকে পড়েছেন তিনি।
দেশে ফেরার গুঞ্জন একাধিকবার শোনা গেলেও বাস্তবে আর ফেরা হয়নি। জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় থাকায় এখন বাংলাদেশের হয়ে খেলার প্রতি আগ্রহ কমে গেছে—এমন ইঙ্গিতই দিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, জাতীয় দলে ফেরার জন্য কোনো চাপ বা আকাঙ্ক্ষা তার নেই। বরং তিনি এখন মনোযোগ দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিভিন্ন আন্তর্জাতিক লিগে খেলার মধ্যেই নিজের ক্রিকেট উপভোগ করছেন বলে জানান তিনি।
এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবেন না; সুযোগ থাকলে মাঠে নেমে ভালো খেলাই তার মূল লক্ষ্য। আইপিএল পুরোটা খেলার ইচ্ছার কথাও জানান তিনি, পাশাপাশি সুযোগ পেলে বিপিএলেও খেলার আগ্রহ প্রকাশ করেন।
তবে সবকিছুর পরও ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন এখনো লালন করে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
প্রতি /এডি /শাআ
বিশ্বকাপ আয়োজনের পথে সৌদি আরব, খুলছে লাখ লাখ কর্মসংস্থানের দুয়ার
অবসর ভেঙে ফুটবল বিশ্বকে চমকে দিলেন রোনালদিনহো
ভিনিসিয়াস জুনিয়র: এক নতুন যুগের তারকার উত্থানের গল্প
আর্লিং হাল্যান্ড: বিশ্বমঞ্চে নতুন এক ফুটবল সুপারস্টারের গল্প
নেইমার জুনিয়র: প্রতিকূলতার মাঝে গড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির গল্প
ক্রিশ্চিয়ানো রোনালদো: মাদেইরা থেকে কিংবদন্তি ফুটবলার হয়ে ওঠার গল্প
লিওনেল মেসি: ফুটবলের সিংহাসনে বসা এক বিনয়ী রাজপুত্রের অজানা গল্প
মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বজয়ের স্বপ্ন, লামিন ইয়ামালের অবিশ্বাস্য উত্থানের গল্প
কিলিয়ান এমবাপ্পে: বন্ডির গলি থেকে আজ বিশ্ব ফুটবলের মহাতারকা
ব্রাজিলের ‘সেভেন আপ’ দুঃস্বপ্নের জার্মান ফুটবলাররা এখন কে কোথায়?