আকিজ গ্রুপে জনবল নিয়োগ, বেতনের পাশাপাশি থাকছে যেসব সুবিধা

প্রকাশঃ জুন ২৪, ২০২৬ সময়ঃ ১০:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৬ অপরাহ্ণ

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার (স্টোর) পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ জুন থেকে এবং চলবে আগামী ২৭ জুন ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার (স্টোর)
প্রতিষ্ঠান: আকিজ প্লাস্টিকস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: প্রার্থীদের ২ থেকে ৪ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মাসিক স্টক ইনভেন্টরি রিপোর্ট প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: সুনামগঞ্জের ছাতক
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস এবং চিকিৎসা সহায়তাসহ আরও বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ২৭ জুন ২০২৬।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G