ধর্ষণ মামলার আসামিদের রিমান্ড মঞ্জুর

প্রকাশঃ মে ১২, ২০১৭ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩২ অপরাহ্ণ

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদকে ছয়দিন ও সাদমান সাকিফকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আজ দুজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার সিলেট থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার সকালে তাদের রাজধানীর মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G