নতুন দুটি দিবস ঘোষণা, একটিতে মিলবে সরকারি ছুটি

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০২৬ সময়ঃ ১:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ পূর্বাহ্ণ

সরকার ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে এবং দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালন করা হলেও ওই দিন কোনো সরকারি ছুটি থাকবে না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G