পাকিস্তানে বিমান হামলায় নিহত ৩৪

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

বিমান-হামলাপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় নিহত হয়েছে ৩৪ সন্দেহভাজন জঙ্গি। বুধবার (১৮ মার্চ) আফগানিস্তান সীমান্ত সংলগ্ন তিরাহ উপত্যকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

হামলার সময় ওই এলাকায় পাকিস্তানি তালেবান নেতা মওলানা ফজলুল্লাহ অবস্থান করছিলেন বলে এক বিবৃতিতে জানায় পাক কর্তৃপক্ষ।

তবে হামলায় হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরেই পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে পাকিস্তানি তালেবান তেহরিক ই তালিবান সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G